✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ালের কামড়ে আহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৩:৫৯:৩৩ |

ব্রাহ্মণবাড়িয়া সদরে বিড়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরিশল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা সাবিকুন্নাহার (৩০), রামীম ভূইয়া (১০) ও খাদিজা (৫)। ঘটনার পর তারা পার্শ্ববর্তী আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন।

বিড়ালের কামড়ে তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল মাওয়া। তিনি জানান, আজ বিকেল পাঁচটার দিকে বিড়ালের কামড়ে আহত অবস্থায় তিনজন হাসপাতালে আসেন। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..