✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাইবান্ধায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৩:৪৪:২৭ |

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- রোকাইয়া আকতার (৪) ও সুবাইতা খাতুন (৫)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

রোকাইয়া আকতার তালুক সর্বানন্দ গ্রামের রাব্বিবুল ইসলামের মেয়ে ও সুবাইতা খাতুন সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানায়, দুপুরে শিশু রোকাইয়া ও সুবাইতা বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর আশপাশের লোকজন দেখতে পেয়ে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, তালুক সর্বানন্দ এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..