সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের হামলায় ইরানের আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১৩:৩৫:৪১ |

ইসরায়েলের হামলায় আরো একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। সোলেইমান সোলেমানি নামের এই বিজ্ঞানী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে গ্রাজুয়েট হয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সহযোগী হিসেবে কাজ করছিলেন।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএর'র বরাতে দেশটির ইরান ফ্রন্ট পেজ পত্রিকাটি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ‘একটি বিবৃতিতে ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার পরিবার, সহকর্মী এবং একাডেমিক কমিউনিটিকে সমবেদনা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের জায়নবাদী গোষ্ঠীর নির্মম হামলায় শহিদ ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রাজুয়েট সোলেইমান সোলেমানির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

যে হামলায় সোলেমানি নিহত হয়েছেন সেটি ইরানে পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলার সর্বশেষ ঘটনা।

এ দিকে ভিন্ন একটি হামলায় তেহরানের নারমাক জেলায় স্ত্রী ও দুই সন্তানসহ আলি বাকুউয়ে নামের একজন বিজ্ঞানী ও বক্সিং কোচ নিহত হয়েছিলেন। যদিও নিহত হওয়ার আগে পর্যন্ত তার পেশা ও শিক্ষা সম্পর্কে অনেকের জানা ছিল না বলে প্রতিবেদনে বলা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...