✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:৪৯:৫৯ |

গাজীপুর সদরের শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে মিথিলা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিথিলা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাঙ্গনামাড়ি ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মাজাহারুলের মেয়ে। সে পরিবারসহ গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মজনু মিয়ার বাড়িতে ভাড়া থাকত।

মৃতের মামা সজিব মিয়া (২৩) জানান, গত ১৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মিথিলার মা-বাবা কর্মস্থলে থাকায় তিনি শিশুটিকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ঘরে গ্যাসের গন্ধ পেয়ে চুলার কাছে যান এবং সিলিন্ডারের পাইপে লিকেজ দেখতে পান। লিকেজ বন্ধের চেষ্টা করার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মিথিলা দগ্ধ হয় এবং তাকেও রক্ষা করতে গিয়ে তিনি দগ্ধ হন। স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

সেখান থেকে মিথিলা ও তার মামাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে শুক্রবার ভোরে মিথিলা মারা যায়। তার মামা সজিব মিয়া এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..