✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

তুরস্কে নতুন লুকে নজর কাড়লেন রুনা খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:০৩:১৫ |

নানা গুণে অনন্য জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। একদিকে পর্দায় যেমন সাবলীল অভিনয়ের দাপট দেখাচ্ছেন, অন্যদিকে সামাজিক মাধ্যমে তুলছেন ঝড়। রিলস কিংবা রিয়েল লাইফ- সবেতেই থাকেন আলোচনায়।

কিছুদিন আগেই ফ্যামিলি ট্যুর হিসেবে গিয়েছিলেন আমেরিকায়। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে উড়াল দেন তুরস্কে। সেখান থেকে তার নজরকাড়া লুক, ফ্যাশন ও ঘুরে বেড়ানোর কিছু মুহূর্ত মনে ধরেছে অনুরাগীদের।

সম্প্রতি তুরস্কে ইস্তানবুল শহর ঘুরে ঘুরে দেখলেন রুনা খান। তারই কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নেন অভিনেত্রী। লাল রঙের স্লিভলেস থাই-হাই স্লিটেড গাউন পরে ধরা দিলেন সাহসী রূপে; সানগ্লাস চোখে, পায়ে স্নিকার্স- সঙ্গে দিয়েছেন বিভিন্ন পোজ।

এছাড়াও তুরস্কের অটোম্যান সম্রাজ্যের সেই প্রাসাদেও যান অভিনেত্রী। সেখানে নানা লুকে ধরা দেন রুনা। পরনে কালো পোশাক। সবমিলিয়ে রুনা খানের এই তুরস্ক সফরে বেশ আনন্দেই কেটেছে অভিনেত্রীর- তা বুঝতে বাকি নেই অনুরাগীদের।

সবশেষ ঈদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’তেও দেখো মিলেছে তার

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..