সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

লন্ডনে প্রকাশ্যে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৪, | ১২:০২:২৩ |

যুক্তরাজ্যের লন্ডনে প্রকাশ্য কর্মসূচিতে অংশ নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের চারজন সাবেক সংসদ সদস্য-মন্ত্রী।

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির অনেক নেতা, এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যান। তাদের কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। এবার খালিদ মাহমুদ চৌধুরীসহ কয়েকজনকে প্রকাশ্যে দেখা গেল।

জানা যায়, লন্ডনে সাবেক চার এমপি-মন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় কর্মসূচিকে স্বাগত জানিয়ে কর্মী সভা ও লিফলেট বিতরণ হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় কর্মী সভা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ অন্য নেতারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..