✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ঝরনায় পা পিছলে পড়ে কলেজছাত্রের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১২:০১:৪৮ |

চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনায় বেড়াতে গিয়ে গোসল করার সময় পা পিছলে পানিতে পড়ে মারা গেছেন আসিফ উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্র।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়দারোগা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আসিফ চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার গোলাপের ছেলে। তিনি ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আসিফ পাঁচজন বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে যান। বেলা সাড়ে ১১ টার দিকে গোসল করতে নামেন কূপের পানিতে। একপর্যায়ে বন্ধুদের অজান্তেই তিনি নিখোঁজ হন। বন্ধুরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে একটি ডুবুরি দল দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

ওসি আতিকুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে বিকালে লাশ হস্তান্তর করা হয়েছে। ঝরনাগুলো ভ্রমণের আশা সবাইকে সতর্কতা অবলম্বন খুবই প্রয়োজন।

স্থানীয় বারৈয়াঢালা বন বিট কর্মকর্তা আল মামুন জানান, ঝরনাগুলো যেতে সতর্কতা সাইনবোর্ডসহ প্রচারণা থাকলেও কেউ তা মানছে না। তাই এমন দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা বলছেন, সম্প্রতি রূপসী ঝরনাসহ আশপাশের কয়েকটি ঝরনায় পর্যটকদের প্রাণহানির ঘটনা বেড়ে গেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

-চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..