✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-০৩-২১, | ১১:৪২:৪২ |রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ দুপুর পর্যন্ত মেঘলা আকাশ থাকতে পারে। একইসঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির কিংবা বজ্রসহ বৃষ্টির। এছাড়া দিনের তাপমাত্রাও কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের অনুভূতি আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে৷ ফলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর এসময়ের মধ্যে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||