সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পরীক্ষায় অংশ নিল সেই আনিসা, বাকি পরীক্ষার ব্যাপারে যা জানা গেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৭, | ১১:৪০:১২ |

মায়ের হঠাৎ অসুস্থতার কারণে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারেনি রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আরিফা। সেদিন কেন্দ্রে ঢুকতে অনেক অনুরোধ করলেও তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পরে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখে বহু মানুষ তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান। পরবর্তী সময়ে ওই শিক্ষার্থীর বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা।

আজ রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় আনিসা।

আনিসার মা জানান, গত বৃহস্পতিবার (২৬ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে সেলিনা ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সেদিন রাত ৮টার দিকে বাসায় ফেরেন তিনি। আগের তুলনায় অনেকটা ভালো আছেন বলেও জানান তিনি।

কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর আমরা কলেজ থেকে সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে আনিসার বাসায় পাঠিয়েছিলাম। তিনি গিয়ে খোঁজখবর নেন। তখন আনিসার মা ঘুমিয়ে থাকায় তাকে বিরক্ত করা হয়নি।

পরে আনিসার সঙ্গেই আমাদের কথা হয়। সে জানায়, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরবর্তী পরীক্ষাগুলোতেও সময়মতো কেন্দ্রে যাবে।’

তিনি আরো বলেন, ‘ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার নির্দেশ দিয়েছেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...