সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৮, | ১১:১৮:৫৯ |

সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনার বিচারের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা বলেন, সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

আজ দুপুর ১২টা থেকে কনকর্ড টাওয়ারের সামনে শিক্ষার্থীদের উদ্যোগে সহপাঠী হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি সায়েন্সল্যাব মোড় থেকে কাঁটাবন হয়ে নীলক্ষেত মোড় ঘুরে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছে। এতে সায়েন্সল্যাব মোড়ের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে রাত আনুমানিক ৩টায় অজ্ঞাত এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে আরশাদ মোটরসাইকেলে বাংলামোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে আসে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...