সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

থানা থেকে উধাও তথ্য, অপরাধীরা অধরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০৩, | ১১:১৬:০৮ |

রাজধানীর বেশিরভাগ থানায় নেই এলাকাভিত্তিক অপরাধীদের তথ্য। এই তালিকা না থাকায় অনেক ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তাদের পড়তে হচ্ছে বিপাকে। আর এই সুযোগে ধরাছোঁয়ার বাইরে চিহ্নিত অপরাধীরা। পুলিশ বলছে, ৫ আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে বেশিরভাগ অপরাধের তথ্য।

সম্প্রতি এক রাতে গাড়ি থেকে নামতে দেখা গেল এক ব্যক্তিকে। মিরপুরের শিমুল তলার সামনের সড়ক পার হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। হুট করেই ২ জন ব্যক্তির এলোপাথাড়ি কোপ।

৪০ সেকেন্ড এলোপাথাড়ি কুপিয়ে সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এরপর পার হয়েছে এক মাসের বেশি সময়। অথচ অপরাধীরা ধড়াছোয়ার বাইরে।

জানা গেছে, দারুছালাম থানায় নেই কোনো অপরাধীর তথ্য। কে হামলা করেছে আসাদুজ্জামানকে নেই সেই অভিযোগের অগ্রগতি।

এবারে আসা যাক আরেকটি ঘটনায়। এলিফেন্ড রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যক্তিকে কোপাচ্ছে ১৫ থেকে ২০ জন মিলে। অভিযোগ রয়েছে পানি, ইন্টারনেট ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা । অবশ্য এই ঘটনায় উঠে আসে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম।

উত্তরা পশ্চিম থানায় নেই কোনো অপরাধীর তালিকা। অভিযোগ নিয়ে থানায় আসাদের অধিকাংশই ছিনতাইয়ের শিকার হয়েছেন।

সেরেস্তার রুমে গিয়েও পাওয়া গেল না অপরাধীদের কোনো তালিকা। এবার উত্তরা পূর্ব থানায় এখানেও চিত্র ঠিক একই।

শুধু এই থানাগুলো নয় রাজধানীর অধিকাংশ থানায় খুঁজে পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসী, রেড অ্যালার্ট ভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর তালিকা।

ডিএমপি বলছে তারা অন-লাইনের মাধ্যমে এটি সংরক্ষণ করেন।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বলেন, ‘বর্তমানে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে এইগুলো সংরক্ষণ করছি। এইটার সুবিধা সে যদি আগে কোনো অপরাধ করে থাকে তাহলে তার সব তথ্য চলে আসে।’

অপরাধ শনাক্তের অন্যতম হাতিয়ার এলাকাভিত্তিক অপরাধীদের তালিকা বলছে অপরাধ বিশ্লেষকরা। পুলিশের কাছে সঠিক তালিকা না থাকলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় বলেও মত তাদের।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, ‘যারা অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এদের বিরুদ্ধে আইন প্রয়োগের ধারা সেই কার্যক্রম খুব জোড়ালোভাবে হওয়া উচিত। এই যে থানাগুলো তালিকা না থাকা আবার থাকলেও সেটা প্রকাশ না করা। এইগুলোতে ঢিলে করা অপরাধীদের অপরাধ করাতে প্রভাবিত করে।’

দ্রুত হালনাগাদ তালিকা তৈরি না করলে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের থামানো কঠিন হবে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...