সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ১১:১৩:১৪ |
পেরুর একটি আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেতসি চাভেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তার বিরুদ্ধে ২০২২ সালের অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বিচার শুরুর অপেক্ষায় থাকা চাভেস লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নিয়েছেন। ৩৬ বছর বয়সী চাভেস প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োর অধীনে প্রধানমন্ত্রী ছিলেন।

কাস্তিয়োকে ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করায় ক্ষমতাচ্যুত করা হয়। এই ঘটনাকে অভ্যুত্থানচেষ্টা হিসেবেও দেখা হয়েছিল।

কাস্তিয়োকে সরানোকে কেন্দ্র করে লিমা ও মেক্সিকোর মধ্যে সম্পর্কের মারাত্মকভাবে অবনতি ঘটে।

২০২২ সালের ডিসেম্বরে কাস্তিয়ো তার পরিবারকে নিয়ে লিমায় মেক্সিকোর দূতাবাসে আশ্রয় চাইতে যাওয়ার পথে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। চাভেসকেও কাস্তিয়োর সঙ্গে একই অভিযোগে অভিযুক্ত করা হয়।

প্রসিকিউশন চাভেসের জন্য ২৫ বছর এবং কাস্তিয়োর জন্য ৩৪ বছরের কারাদণ্ড দাবি করেছেন। আদালত জানিয়েছেন, পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় গ্রেপ্তারের পর চাভেসেকে পাঁচ মাস বিচার-পূর্ব আটক রাখার নির্দেশ দেওয়া হবে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর লিমায় মেক্সিকান দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পেরুর জাতীয় পুলিশ প্রধান অস্কার আরিওলা বলেন, আন্তর্জাতিক আইন ও আশ্রয়ের নিয়ম মেনেই পরিস্থিতি সামাল দেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...