✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ১০:৫৪:১৮ |দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষেই নাজমুল হোসেন শান্ত’র দল সিরিজ জয়ের সুবাস পাচ্ছিল। তবে তাদের অপেক্ষা দীর্ঘায়িত করেছেন কার্টিস ক্যাম্ফার।
তার হাফসেঞ্চুরিতে আজ (রোববার) পঞ্চম দিনে ২ উইকেট হারিয়ে আরও ৮৭ রান যোগ করেছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৬৩ রান। যদিও প্রথম সেশনে বাড়ানো হলো ২০ মিনিট। দুপুর ১১.৩০ এর জায়গায় দুই দল লাঞ্চে গেল ১১.৫০ মিনিটে।
এ সেশনে খেলা হয়েছে ৩৯ ওভার। তাতেও আয়ারল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। জয় পেতে আরো ২ উইকেট দরকার বাংলাদেশের। অন্যদিকে আইরিশরা এখনও ২৪৬ রানে পিছিয়ে।
এখন পর্যন্ত স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার তাইজুল।
| 🕌 Fajr | 🕌 Dhuhr |
|---|---|
| -- | -- |
| 🕌 Asr | 🕌 Maghrib |
| -- | -- |
| 🕌 Isha | |
| -- | |
| দেশ ও মুদ্রা | ১ ইউনিট = টাকা | পরিবর্তন |
|---|---|---|
| ⏳ Currency data loading... | ||