সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চট্টগ্রাম বারের সাবেক সভাপতি করোনায় মারা গেছেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৬-০২, | ১২:৩১:৫১ |

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. কবির চৌধুরী মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সমপাদক এ এইচ এম জিয়াউদ্দিন তার মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অসুস্থ হয়ে পড়লে গত ৩০ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ এই আইনজীবি নেতাকে। সোমবার দিবাগত রাতে প্রকাশ করা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

প্রবীণ আইনজীবী মো. কবির চৌধুরী আনোয়ারা উপজেলার বাসিন্দা। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..