✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৫, | ০৯:৫৯:১৮ |

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আলোচনায় বসেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। আজ সোমবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন।

বৈঠকে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান (ভার্চ্যুয়ালি), নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভার্চ্যুয়ালি), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চ্যুয়ালি), হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (ভার্চ্যুয়ালি)।

জানা গেছে, আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে। সেখানে জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হতে পারে। ফলে বিএনপির স্থায়ী কমিটির আজকের এ বৈঠক অনেক গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..