সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিলো হামাস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০১, | ০৯:৫৩:১০ |

গাজা উপত্যকায় বন্দি আরও তিনজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে শনিবার (১ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেওয়া হয়েছে। এটি ইসরায়েল ও হামাসের মধ্যে চতুর্থ বন্দিবিনিময়। খবর আলজাজিরার।

মুক্তিপ্রাপ্তরা হলেন ফরাসি ইসরায়েলি নাগরিক ওফের কালদেরোন এবং ইসরায়েলি নাগরিক ইয়ারদেন বিবাস। তাদের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওফের কালদেরোন।

 

প্রথম দুজনকে মুক্তি দেওয়ার ঘণ্টা খানেক পর বিকালে আরেকজন আমেরিকান ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়া হয়। তার নাম কিথ সিগেল। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলীয় গাজা সিটি থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে তাদের মুক্তির বিনিময়ে শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

ইয়ারদেন বিবাস।

এ ছাড়া শনিবার গাজা ও মিসরের মধ্যে রাফা সীমান্তপথ পুনরায় খোলা হতে পারে। এই পথ দিয়ে গুরুতর আহত ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত মিসরে চিকিৎসা সেবা পেতে পারেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে এদিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ১১০ জন ফিলিস্তিনি। যদিও নেতানিয়াহু ফিলিস্তিনিদের মুক্তি দিতে কালক্ষেপণ করেন। নির্ধারিত সময়ের পরে তাদের মুক্তি দেওয়া হয়।

কিথ সিগেল।

গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে যায় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে শত শত ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...