✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

১০১ পিঠা-ফলে বর্ষবরণে ব্যতিক্রমী উৎসব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১৪, | ০৯:৪৯:৪৬ |

লাল, সবুজ, কমলা, হলুদসহ নানা রঙের পোশাকে সেজেছেন সবাই। পুরুষেরা পরেছেন পাঞ্জাবি, আর নারীরা শাড়ি ও মাথায় ফুলের খোপা, হাতে রঙিন চুড়ি। সবাই এসেছেন ব্যতিক্রমধর্মী এক নববর্ষ উদযাপনে। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে আছে ১০১ ধরনের দেশীয় ফল-পিঠা।
সোমবার (১৪ এপ্রিল) সকালে আনন্দ শোভাযাত্রা শেষে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আয়োজনে বর্ষবরণের এ উৎসব পালন করা হয়। ‘বর্ষবরণে বাঙালি আপ্যায়ন’ নামে ব্যতিক্রমী এ আয়োজনে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সকাল থেকেই গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণ ছিল উৎসবের রঙে রাঙানো। দুধপুলি, ক্ষীরপুলি, তিলপুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠাসহ ২৫ ধরনের পিঠা; কলা, আনারস, পেঁপে, পেঁচি গাব, ডুমুর, কাঁঠাল, চালতা, আতা, সফেদা, বেতফল, টক ফলসহ ৪৫ ধরনের ফল; চমচম, রসগোল্লা, রসমালাই, কালোজামসহ ২০ ধরনের মিষ্টান্ন, বেলের রস, তালের রস, খেজুরের রসসহ ১১ ধরনের শরবতের পসরা সাজিয়ে বসেন আয়োজকরা।
অতিথিরা হাতে মাটির বাসন নিয়ে তাদের পছন্দ মতো খাবার বেছে নিচ্ছেন এবং নির্দিষ্ট আসনে বসে এসব ফল, পিঠা, মিষ্টান্ন খাচ্ছেন।
‎জাতীয়তাবাদী বন্ধু ফোরামের আহ্বায়ক এস এম ছাইদুল ইসলাম কিসমতের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎এস এম ছাইদুল ইসলাম কিসমত বলেন, আমরা জাতীয়তাবাদী বন্ধু ফোরামের সদস্যরা ভিন্ন আঙ্গিকে এ বছর বাংলা নববর্ষ উদযাপন করেছি। আপামর বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য ১০১ ধরনের ঐতিহ্যবাহী খাবার অতিথিদের আপ্যায়নের মাধ্যমে এ উৎসব পালন করেছি। প্রতি বছর আমরা এমন ব্যতিক্রমী আয়োজন করতে চাই। আগামীতে আমরা আরও ব্যতিক্রমী আয়োজন করতে পারব বলে প্রত্যাশা করি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..