সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়ায় ৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে গেল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩১, | ০৯:২০:৫৩ |

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব পড়ছে এশিয়ায়। অত্যধিক উষ্ণতায় হিমালয়ে বরফ গলে যাওয়া, মেঘ ভাঙন কিংবা আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে ঝড়-বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে চলতি বছর ভারত-পাকিস্তানে মেঘ ভাঙনে অতি বন্যা ও ভূমি ধস ভয়াবহ রকমের ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে। 

এবার চীনের সাংহাইতেও রেকর্ড তাপমাত্রা দেখা গেছে। শনিবার (৩০ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, অঞ্চলটিতে টানা ২৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত ৯৯ বছরের রেকর্ড ভেঙেছে।

১৯২৬ সালের ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা ছিল। সেই ২৪ দিনের টানা তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলেছে চীনের বর্তমান আবহাওয়া পরিস্থিতি। পৌর আবহাওয়া ব্যুরোর বরাত দিয়ে গ্লোবাল টাইমস জানায়, এটি ৯৯ বছর আগে ১৯২৬ সালে স্থাপন করা রেকর্ড ভেঙেছে, যখন ২২ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত শহরটিতে টানা ২৪ দিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

চীনের কেন্দ্রীয় উপকূলে অবস্থিত সাংহাই দেশের বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র। গত জুলাই মাসে অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যাওয়ার পর ৭৫৪টি প্রদেশ, শহর এবং কাউন্টির জন্য উচ্চ তাপ সতর্কতা জারি করে বেইজিং।

অন্যদিকে, সবচেয়ে জনবহুল অঞ্চল পূর্ব চীনের বেশিরভাগ অংশ, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ব্যাপক তাপ অনুভব করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলতি বছর দেশটিতে কয়েকটি বন্যা ও টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগও দেখা দেয়। এতে নিহত হন কয়েক ডজন মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...