সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ব্রেথিং থেরাপি নিয়েছেন করোনা আক্রান্ত জাফরুল্লাহ, সঙ্গে চলছে ডায়ালাইসিসও

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-৩১, | ১০:৪২:৪৭ |

কোভিড-১৯ আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট। তিনি ব্রেথিং (শ্বাস-প্রশ্বাস) থেরাপি নিয়েছেন।সেই সঙ্গে দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগা এই প্রবীণ মুক্তিযোদ্ধা ডায়ালাইসিসও করিয়েছেন।

শনিবার রাতে তিনি এসব চিকিৎসা নিয়েছেন।গণস্বাস্থ্য কেন্দ্রের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিত। করোনায় আক্রান্ত হওয়ার পর ৩০ মে তিনি তৃতীয়বারের মতো ডায়ালাইসিস করিয়েছেন এবং ব্রেথিং থেরাপি নিয়েছেন। তিনি শনিবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অবস্থান করেন।

এর আগে ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে প্লাজমা দেয়া হয়। এদিন সন্ধ্যায় তার শরীরে ও পজিটিভ রক্তের ২০০ মিলি প্লাজমা দেয়া হয়।

ঈদুল ফিতরের পরদিন জানা যায় ডা. জাফরুল্লাহ করোনা আক্রান্ত। গণস্বাস্থ কে্ন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিক টেস্টিং কিট ও এবং বিএসএমএমইউর পরীক্ষায় ধরা পড়ে তার করোনা পজিটিভ। এরপর থেকে বাসায়ই আইসোলেশনে রয়েছেন ডা. জাফরুল্লাহ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..