সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মাস্ক না পরলে ৬ মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-৩১, | ১০:৩৯:৪৩ |

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত টানা ৬৬ দিনের ছুটি শেষ অ‌ফিস খুল‌ছে আজ। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে গণপরিবহন। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কেঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। এদিকে, করোনা সংক্রমণের এ সময়ে মাস্ক না পরে বের হওয়া বেআইনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় এক সার্কুলারে এ তথ্য জানায় তারা। এতে বলা হয়, সংক্রামক রোগ প্রতিরোধ আইনের আওতায় মাস্ক না পরে বের হলে ৬ মাস জেল অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জিরিমানার দণ্ডে পড়তে পারেন।

সার্কুলারে আরো বলা হয়, এ ছাড়া অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের।

অফিস, গণপরিবহন চালু হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও সার্কুলারে জানানো হয়। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..