✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলাদেশ-অস্ট্রেলিয়াকে বিদায়, সেমিফাইনালে আফগানিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-২৫, | ০৯:১২:০৭ |

টার্গেট ১১৬ রানের। তবে সেমিফাইনালে যেতে এই টার্গেট টপকাতে হবে ১২ ওভার ১ বলে। সেই লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ১২.১ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। এরপর বৃষ্টি আইনে ১৯ ওভারে ১১৪ রানের নতুন টার্গেট পায় টাইগাররা। সেই রানও করতে পারেননি বাংলাদেশ। বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আফগানরা।

মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ৫৫ বলে ৪৩ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে রিশাদ নেন ৩টি উইকেট

১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। দলীয় ৪৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

নাজমুল হাসান শান্ত ৫ বলে ৫, সৌম্য সরকার ১০ বলে ১০ ও রানের খাতা খোলার আগেই আউট হন সাকিব আল হাসান। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস।

তবে লিটনকে সঙ্গ দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে ৪১ বলে ফিফটি তুলে নেন লিটন।

লিটন একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তের তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে আউট করে আফগানদের জয় নিশ্চিত করেন নাভিন উল হক। ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন লিটন। আফগানদের পক্ষে নাভিন ও রশিদ খান নেন ৪টি করে উইকেট।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..