ঈদের ছুটি ও বোনাস দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২২, | ০৯:০০:১০ |

গাজীপুরে ঈদের ছুটি ও বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন জায়েন্ট নীট পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার ২২ মার্চ) সকাল ৭টায় গাজীপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সকাল ৯টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আবদুল্লাহ আল মামুন।

শ্রমিকদের অভিযোগ, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনো সমাধান পাননি। আজ সকালে এসে তারা কারখানা বন্ধ দেখতে পান। ঈদের আগে বোনাস না পেলে চরম আর্থিক সংকটে পড়বেন আশঙ্কায় তারা বিক্ষোভ শুরু করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...