সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাত বছর পর চীন সফরে মোদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩০, | ০৮:৫৫:২৮ |
দীর্ঘ সাত বছর পর ফের চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার (৩০ আগস্ট) দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।
মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনটি দেশটির তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন।
মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তিনি এমন সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যদিও সাম্প্রতিক সময়ে তারা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।
 
এক বিদেশি সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি আলোচনায় ফুটে উঠবে। গত মাসে দিল্লি যান চীনের পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় সিদ্ধান্ত হয় সীমান্ত দ্বন্দ্ব নিয়ে তারা সক্রিয়ভাবে কাজ করবে।
জাপান সফরে মোদি বলেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে।
গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষবার বৈঠক করেন মোদি।
এবারের বৈঠকে সীমান্ত ছাড়াও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়েও আলোচনা করবেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...