✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দক্ষিণ সুদানে প্লেন বিধ্বস্ত, প্রাণ গেল ২০ আরোহীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৯, | ০৮:৪৪:২৬ |

দক্ষিণ সুদানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে। প্লেনটিতে ক্রু ও যাত্রীসহ ২১ আরোহী ছিলেন। বাকি একজনকে জীবিত উদ্ধার করা হলেও তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৯ জানুয়ারি) অয়েলফিল্ড বিমানবন্দরে বিমানটি বিধ্বস্ত হয়। এটি রাজধানী জুবার দিকে যাচ্ছিল। খবর রয়টার্সের।

রয়টার্স জানিয়েছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে প্লেনটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন।

ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল জানান, বিমানবন্দর থেকে ২১ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। প্লেনটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। এর মধ্যে একজন বেঁচে গেছেন।

বুধবার উড্ডয়নের পরপরই প্লেনটি বিধ্বস্ত হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় প্লেনটি। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট প্লেন বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন।

২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..