সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় দিনভর ইসরায়েলি হামলায় ২৬ জন নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৯, | ০৮:২৯:১২ |

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় আরও ২৬ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে, গত ২৪ ঘণ্টারও কম সময়ে উপত্যকাটিতে ৬৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছিলেন।

বুধবার (৯ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে একটানা হামলা চালাচ্ছে। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো হামলায় এই ২৬ জন নিহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজা সিটিতে ব্যাপকভাবে বোমা হামলা চালাচ্ছে। একইসঙ্গে দেইর এল-বালাহ এবং খান ইউনিসেও হামলা অব্যাহত রয়েছে, যার ফলে প্রতিদিন হতাহতের সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে। এর মাঝে গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, তা বেশি দিন স্থায়ী হয়নি। ১৮ মার্চ সেই চুক্তি ভেঙে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে।

গাজায় ইসরায়েলের ২০২৩ সালের হামলার শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারের বেশি মানুষ এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...