✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাংলায় ডুয়েট গান নিয়ে আসছেন আশা ও সোনু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৬-২০, | ০৮:২৩:৫৯ |

ভারতের কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে দীর্ঘ দিন পরে একটি বাংলা সিনেমার জন্য গান রেকর্ড করলেন। সিনেমাটিতে আশার সঙ্গে ডুয়েট গেয়েছেন আরেক জনপ্রিয় শিল্পী সোনু নিগম।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ৯০ বছর বয়সে আশার কন্ঠে সিনেমার জন্য গান রেকর্ডের মতো অসাধ্য সাধন করেছেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী।

জানা যায়, সিনেমার জন্য মোট তিনটি গান গেয়েছেন আশা। তার মধ্যে একটি তার একক আর দুটিতে তিনি সোনু নিগমের সঙ্গে ডুয়েট গেয়েছেন। তিনটি গানেরই গীতিকার মনোজিৎ।

চলতি মাসেই মুম্বাইয়ে পঞ্চম স্টুডিয়োয় গানগুলি রেকর্ড করেছেন আশা। সময় নিয়েছেন দু’দিন। কিন্তু মনোজিৎ জানালেন, বর্ষীয়ান শিল্পীকে রাজি করাতেই নাকি তার ছ’মাস সময় লেগেছে।

বেশ কয়েক বছর আগে বাংলায় পুজোর গান রেকর্ড করেছিলেন আশা। তার পর আবার তিনি বাংলা গান গাইলেন। তবে এ বারে তিনি ছবির গান গেয়েছেন।

সঙ্গীত পরিচালক অজয় দাসের সহকারী হিসাবে দীর্ঘ দিন কাজ করেছেন মনোজিৎ। সেই সূত্রেই আশার সঙ্গে তার আলাপ। বর্ষীয়ান শিল্পীকে নিয়ে কাজ করানো নিয়ে মনোজিৎ বলেন, ‘২০১৩ সালে ওর সঙ্গে প্রথম কাজ। আট-দশটা কাজ করার সৌভাগ্য হয়েছে।

দিদির শরীর ভাল নেই, কিন্তু উনি তার পরেও যে রাজি হয়েছেন, সেটা আমার পরম প্রাপ্তি।’

তবে কোন সিনেমায় গানগুলি ব্যবহার করা হবে, সে প্রসঙ্গে এখনই কোনও তথ্য দিতে নারাজ মনোজিৎ।

মনোজিতের কথায়, ‘এর আগে এ রকম ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই। তবে এটি দিদির অনুরাগীদের জন্য একটা বড় চমক হতে চলেছে। পাশাপাশি বাংলা গানে আশা-সোনু ডুয়েটও আনকোরা।’

মনোজিতের কথায়, ‘আমরা চাই দিদিই এই গান শ্রোতাদের কাছে প্রথম বার তুলে ধরুন। অর্থাৎ উদ্বোধন বলতে চাইছি।অবশ্য সবটাই নির্ভর করছে তার শারীরিক সুস্থতার উপর।’

মনোজিত আরও জানান সিনেমাটির মুক্তি পাবে আগামী বছর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..