✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সিরাজগঞ্জে নৌকাডুবিতে ২ যুবকের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৯, | ০৮:০১:১১ |

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই নৌকার সংঘর্ষে পানিতে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। 

আহতদের উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক।

মৃতরা হলেন- বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়দের বরাত দিয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, একটি ইঞ্জিনচালিত পিকনিকের নৌকা দহকুলা ব্রিজের কাছে থাকা একটি বাইচের নৌকার ওপরে তুলে দেয়।

এতে বাইচের নৌকাটি পানিতে তলিয়ে গেলে নৌকায় থাকা লোকজন পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেন।

বাকিদের আহত অবস্থায় উদ্ধারের পর উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..