✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পুলিশ ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেবেন শ্রীলঙ্কার এমপিরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১৮, | ০৭:৫০:৪০ |

শ্রীলঙ্কায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। জ্বালানি তেলের ঘাটতির প্রেক্ষিতে তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে অনেকে মারাও গেছেন। এমতাবস্থায়, নগদ অর্থ প্রদানের মাধ্যমে নরহেনপিটা ফিলিং স্টেশন থেকে দেশটির এমপিদের (সংসদ সদস্য) গাড়িতে জ্বালানি তেল সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানায়ঃ এ সংক্রান্ত একটি চিঠি স্পিকার (মঙ্গলবার) পুলিশের সিনিয়র ডিআইজিকে দিয়েছেন।জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছেন, নারহেনপিটা পুলিশ পরিবহন বিভাগের কাছাকাছি উল্লেখিত ফিলিং স্টেশনের জন্য পর্যাপ্ত জ্বালানি সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন (সিপিসি) বরাদ্দ করবে। অর্থ সংগ্রহের জন্য সিপিসি থেকে একজন কর্মকর্তাকে মোতায়েনের পরামর্শও দেওয়া হয়েছে।

জানা গেছে, জ্বালানি তেলের ঘাটতি শেষ না হওয়া পর্যন্ত স্বল্প সময়ের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের গাড়িতে প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহ করা হয়ে গেলে গাড়িতে অবস্থানরত সংসদ সদস্যরা নগদে বিল পরিশোধ করবেন। এর পাশাপশি, সংশ্লিষ্ট মন্ত্রীর চালকের বিবরণ সম্পর্কে একটি রেকর্ডও রাখতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..