সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে এক-তৃতীয়াংশ রুশ সেনা নিহত: বৃটেন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১৬, | ০৭:৩৮:৫১ |

ইউক্রেনে যুদ্ধের জন্য যত রুশ সেনা পাঠানো হয়েছিল তাদের এক-তৃতীয়াংশই নিহত হয়েছে। এমনটাই জানিয়েছে বৃটেনের সামরিক গোয়েন্দারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব ইউক্রেনে রাশিয়া যে আগ্রাসন শুরু করেছিল তা থমকে গেছে। যে পরিকল্পনা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন এ অভিযান শুরু করেছিলেন তা বাস্তবায়ন থেকে অনেক দূরে। এ খবর দিয়েছে ইনডিপেন্ডেন্ট।

খবরে জানানো হয়, ডনবাসে রাশিয়া পুরোপুরি ব্যর্থ হচ্ছে বলেই মনে করছে বৃটেন। বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, প্রথমে ক্ষুদ্র পড়িসরে কিছু জয় পেয়েছিল রুশ বাহিনী। কিন্তু গত কয়েক মাসে তারা তেমন কোনো গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করতে পারেনি। বরঞ্চ পাল্টা মার খাচ্ছে তারা। এরইমধ্যে তারা ইউক্রেনে পাঠানো সেনাদের এক তৃতীয়াংশকে হারিয়েছে। আগামি এক মাসের মধ্যে রাশিয়া এই অভিযানে গতি আনতে পারবে না বলেও জানিয়েছে বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে জার্মানির বার্লিনে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে

এতে যোগ দেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও। বৈঠকে তিনি বলেন, রাশিয়াকে থামাতে ইউক্রেনকে প্রয়োজনীয় সমর্থন দেয়া জরুরি ছিল। পুতিনকে ইউক্রেনে হারাতেই হবে এবং রাশিয়াকেও থামাতে হবে। যাতে করে ভবিষ্যতে আর এ ধরনের আগ্রাসনের হুমকি না থাকে। তিনি আরও বলেন, ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারলেই তার নিরাপত্তা নিশ্চিত হবে। এ জন্য ইউক্রেনের সক্ষমতা বৃদ্ধিতে মিত্র দেশগুলোকে সহায়তা করতে হবে।

ন্যাটোর ডেপুটি মহাসচিব মিরেকা জিওয়ানা বৈঠকে বলেন, ইউক্রেন এখন রাশিয়াকে হারিয়ে এ যুদ্ধ জয়ের অবস্থায় রয়েছে। রাশিয়ার আগ্রাসী অভিযান এখন থমকে গেছে। মিত্র দেশগুলো যদি প্রয়োজনীয় সমর্থন দিতে পারে তাহলে ইউক্রেন এই যুদ্ধ জিতবেই। তিনি এসময় ইউক্রেনের মানুষদের সাহসী বলে প্রশংসা করেন। পশ্চিমা সরকারগুলোকে তিনি সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...