সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সড়ক দুর্ঘটনায় প্রয়াত অ্যান্ড্রু সাইমন্ডস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২২-০৫-১৫, | ০৭:২০:২৩ |

অতি সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট তাদের কিংবদন্তি শেন ওয়ার্নকে হারিয়েছে। এবার চলে গেলেন দেশটির আরেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসও!

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবরঃ শনিবার রাতে অ্যান্ড্রু সাইমন্ডস এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। রাস্তার একটি মোড় ঘোরার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে জানা গিয়েছে, রাত ১১টার পর এলিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে গাড়ি চালাচ্ছিলেন সাইমন্ডস। গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং দুর্ঘটনা ঘটে। জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে, আঘাত গুরুতর হওয়ার কারণে সাইমন্ডসের মৃত্যু হয়। ফরেনসিক ক্র্যাশ ইউনিট দুর্ঘটনার তদন্ত করছে।’

ওদিকে, অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ কর্পোরেশনের এক প্রতিবেদনে জানানো হয়ঃ সাইমন্ডসের পরিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং জনগণের সহানুভূতি ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছে। তবে পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮টি একদিনের ম্যাচ খেলেছিলেন। তিনি ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ স্কোয়াডেরও অংশ ছিলেন। এছাড়া, অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট ম্যাচও খেলেছিলেন এই অলরাউন্ডার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..