সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘ইরান যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে বাণিজ্য করে না’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৮, | ১৯:১৬:১৬ |

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করবে। এতে বাধা দেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

তিনি বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এসব কথা বলেন।
ভেনিজুয়েলায় ইরানের পাঁচটি তেল ট্যাংকার পাঠানো হচ্ছে। বিষয়টি উল্লেখ করে রুহানি বলেন, কোনো আইন দিয়েই ইরানের বাণিজ্যিক লেনদেনে হস্তক্ষেপ করতে পারে না যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট রুহানি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই মাসে ইরানের তেল বহির্ভূত পণ্য রফতানি কমে গেছে। একইসঙ্গে তিনি বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই রোগের প্রাদুর্ভাব কমে এসেছে এবং সীমান্ত উন্মুক্ত করে দেয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্য আবার শুরু হতে যাচ্ছে বলে হাসান রুহানি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..