✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ত্রিশাল ট্রাকচাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:৫৪:০৩ |
ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগান রাঘামারা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা গ্রামের মৃত শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৫) ও অপরজন একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন ৫৩)।
 
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সামনে ময়মনসিংহগামী লেন দিয়ে উল্টা পথে আসা একটি দ্রুতগতির ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মতিন নামে এক যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অটোরিকশাচালক হাফিজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। সিএনজিচালিত অটোরিকশাটি ত্রিশাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..