✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত : দুদু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৭, | ০৪:২৪:২৬ |
শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত। আমার শ্বশুরকে যদি উপযুক্ত মনে করি, তাকে আমি প্রদায়ন করতে দ্বিধা করব না। কিন্তু শুধু আমার শ্বশুর হওয়ার কারণেই তাকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, যে জায়গাটা খুব বিতর্কিত হতে পারে। আমার এই আত্মীয়কে বাদ দিয়ে যদি অন্য লোককে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে নেতা হিসেবে সত্যিকারে তার ভূমিকা মানুষ শ্রদ্ধার চোখে দেখত।
 
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের সম্ভাবনা সেটা গণতান্ত্রিক রূপান্তরের যে জায়গাটা আমরা পেয়েছি, সেই গণতন্ত্রের রূপান্তরে আমরা যাব নাকি সেটা ধ্বংস করব- অর্থাৎ মব সংস্কৃতি কোনোভাবেই আইনগত কোনো ঘটনা না। শুরু থেকে আমার দল বিএনপি এই মবতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে এবং ভূমিকাও রেখেছে।
তিনি আরো বলেন, যারা এখন প্রশাসনে আছেন, শীর্ষ ব্যক্তি হিসেবে ড. ইউনূস তিনি রাজনীতির লোক না।
তিনি শুধু ব্যবসাদার না, বিশ্বব্যাপী ব্যবসা করে বেড়ান। এই সরকার দ্রুত যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটি হচ্ছে নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তারাই তাদের নেতা নির্বাচন, তারাই তাদের সরকার নির্বাচন করতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠার একটা সম্ভাবনা তৈরি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..