সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনায় এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি জুয়েলের মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৬, | ১৮:৫৫:৩৭ |

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন ক্রীড়াঙ্গনের মেধাবী মুখ এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও বাংলাদেশ কারাতে ফেডারেসনের সদস্য হুমায়ুন কবীর জুয়েল (৫০)। আজ সকাল সাড়ে আটটায় গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ঈদের দিন তিনি শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সাউথ এশিয়ান কারাতে রেফারি কমিশনের কো- চেয়ারম্যান ও ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান আমেরিকায় বসবাস করেন। রাজাবাজারের পৈত্রিক বাসায় হুমায়ুন কবির জুয়েল থাকতেন।

তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান ও সাধারণ সম্পাদক জনাব ক্য শৈ হ্লা (চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদ) গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..