✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৯, | ১৪:০৩:১২ |

চট্টগ্রামে আকবর শাহ এলাকায় বিজয়নগর এলাকায় ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এসময় হাতেনাতে ধরা পড়লে রায়হান নামের এক যুবককে গণপিটুনি দেন স্থানীয়রা।

রোববার (২৯ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে ছুরি নিয়ে ভয় দেখিয়ে পাহাড়ের ওপরে নিয়ে যায়। সেখান থেকে বিবস্ত্র অবস্থায় তাকে আনা হয়। আমার মেয়েকে মেডিকেলে নেওয়া হয়েছে। আগেও এমন ঘটনা ঘটিয়েছে এই যুবক। সে জামিন নিয়ে বের হয়ে এখন আবার এই কাজ করেছে।

স্থানীয় এক যুবক বলেন, রায়হান এর আগেও ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। জামিনে বেরিয়ে আবারও একই কাজ করেছে। সে এলাকায় এসে চুরি করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী এক নারী এনজিও কর্মী বলেন, আমি এখানে সার্ভে করার জন্য এসেছি। দেখি মানুষ জড়ো হয়ে আছে। মেয়েটির চোখেমুখে রক্ত। বিবস্ত্র অবস্থায় ছিল মেয়েটি। পরে আমরা পুলিশকে খবর দিই।

ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা ফয়সাল বলেন, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।

-চট্টগ্রাম প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..