✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ধর্ষণের অভিযোগে পিটিয়ে হত্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৯, | ১৪:০২:১২ |

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার রাত ১২দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া এ গ্রামে ঘটনা ঘটে।

নিহত হাবিল মিয়া ওই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

গ্রামবাসী জানায়, গত শুক্রবার বিকালে হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে যান। পরে সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। বিষয়টি ভুক্তভোগী শিশুর পরিবার জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং থানায় লিখিত অভিযোগ দেয়।

শনিবার রাতে এলাকাবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তাকে আটক করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় হাবিল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই করে হাবিল মিয়াকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘ধর্ষণে অভিযুক্ত হাবিল মিয়া এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

-গাইবান্ধা প্রতিনিধি

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..