✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

'পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে'

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:৫৬:২৫ |

সংখ্যানুপাতিক হারে নির্বাচন চেয়ে দেশ ও জাতিকে ধবংস করার জন্য মাঠে নেমেছে একটা গোষ্ঠী। পিআর সিস্টেমে নির্বাচন চেয়ে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত চলছে। এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (২৯ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটি্উটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচিতে যোগ দিয়ে এসব অভিযোগ করেন তিনি।

আব্বাস বলেন, দেশের মানুষ প্রচলিত নির্বাচন ব্যবস্থায় অভ্যস্ত। তাই নতুন নতুন দাবি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে দেশে বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে বলেও দাবি করেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয়, তাকে ছাড় দেওয়া যাবে না। চাঁদাবাজকে প্রশ্রয় দেয়া যাবে না। আমি কথাগুলো এ কারণে বললাম যে এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..