সর্বশেষ :
১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ভর্তি ৩৮৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৯, | ১৩:৫৪:৫০ |

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৮৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৬ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকার দুই সিটিতে মোট ৬০ জন, ঢাকা বিভাগে ৪৮ জন (সিটি করপোরেশন বাদে), খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৫ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। যার মধ্যে পাঁচ হাজার ৮২৫ জন পুরুষ ও চার হাজার ৪২ জন নারী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..