✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নাটোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-২৯, | ১৩:৫৪:০৩ |

নাটোরের বড়াইগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, গত শুক্রবার সকালে ভবানীপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ শফিকুল ইসলাম প্রতিবেশী আট বছর বয়সী এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শফিকুল পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ভিকটিমের পরিবারকে সমঝোতার কথা বলে বিষয়টি নিয়ে টালবাহানা করতে থাকেন। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করে। পরে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে প্রেরণ করা হয় বলেও জানান ওসি গোলাম সারওয়ার।

-নাটোর প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..