সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মগবাজারে স্ত্রী-সন্তানসহ স্বামীর রহস্যজনক মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:৪৭:১৬ |

রাজধানীর মগবাজারে স্ত্রী-সন্তানসহ সৌদি প্রবাসী মনির হোসেনের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে এ ঘটানা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার ওসি গোলাম ফারুক।

নিহতের পরিবারের অভিযোগ, হোটেলের খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে। ওসি গোলাম ফারুক জানান, লক্ষীপুরের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন ডাক্তার দেখাতে। ডাক্তারের সিরিয়াল না পেয়ে মগবাজারে একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করেন। সেখানেই খাবার খেয়ে বমি করেন। পরে তাদের উদ্ধার করে আদ দ্বীন হাসাপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা তিনজন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হবে বলে জানান ওসি।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..