✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মুরাদনগরের ঘটনায় ভিডিও ভাইরালকারী ৪ জনকে কারাগারে প্রেরণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:৩৯:৫৬ |

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হকের আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন—বাহেরচর এলাকার ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমন, একই এলাকার রমজান, মো. আরিফ এবং মো. অনিক।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়। এ সময় আসামিদের রিমান্ড চাওয়া হলে আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে তাদের কারাগারে পাঠান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..