সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চার বারের সংসদ সদস্য এমএ মতিন আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৬, | ১৮:৪৪:১১ |

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের চার বারের সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর

নিহতের স্বজনরা জানান, বার্ধক্যজনিত কারণে কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। এর মধ্যে গত দু’মাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

‘মতিন স্যার’ নামে পরিচিত এই সাবেক এমপি পেশাগত জীবনের শুরুতে হাজীগঞ্জ পাইলট হাই স্কুলে (বর্তমানে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ) শিক্ষকতা করেছেন।

এমএ মতিন হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি প্রথম জনপ্রতিনিধি নির্বাচিত হন। এরপর তিনি হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..