✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ফেব্রুয়ারির আগেই নির্বাচন হওয়া উচিত: এ্যানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১৩:১০:০২ |

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।

সোমবার (৩০ জুন) দুপুরে কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান ও মুহাম্মদ ইউনূসের লন্ডনের বৈঠক জাতির মনে আশার সঞ্চার করেছে উল্লেখ করে এসময় তিনি আরও বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বিএনপি মেনে নেবে না।’

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একটি দল সুকৌশলে বিএনপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করে চলেছে। কিন্তু ধমক দিয়ে নির্বাচন ব্যাহত করা যাবে না।’

তিনি অভিযোগ করেন, নির্বাচন নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। ১১ মাসেও নির্বাচন না হওয়াকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ‘হঠাৎ করেই পিএস-এপিএসরা কয়েক শ কোটি টাকার মালিক হয়ে গেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..