✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৬-৩০, | ১২:৩৪:০২ |

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জেলার মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাসফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, নরসিংদী সদরের সাহেপ্রতাব এলাকায় একটি কলেজে লেখাপড়া করতেন তাদের ছেলে। আজ বিকেলে ছেলের লেখাপড়া ও সার্বিক খোঁজখবর নেয়ে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। তারা মোটরসাইকেলে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে। পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

-নরসিংদী প্রতিনিধি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..