সর্বশেষ :
ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন দুর্বলতা : কানাডার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানি জাহাজ আটক, নিন্দা জানাল চীন জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ইউরেনিয়াম আমাদের মাটির মতোই পবিত্র : ইসমাইল বাঘাই ফের ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র হাজার গোল থেকে আর মাত্র ৩১ ধাপ দূরে রোনালদো হাম ও হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

বৈষম্যহীন দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান: ড. ইউনূস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২৫, | ১১:১৭:৪৩ |

জুলাই গণঅভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, আমরা সে সুযোগ কাজে লাগাতে চাই।’

স্বাধীনতা দিবসের প্রাক্কালে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন ড. ইউনূস।

চব্বিশের গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা বলেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে নিহত হাজারও শহীদ ও আহত, যারা বৈষম্য, শোষণ, নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তাদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, সে সুযোগ আমরা কাজে লাগাতে চাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..