সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

পাকিস্তানে গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৭, | ১১:০৭:৪৪ |

পাকিস্তানের মুলতানে তরলীকৃত গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের। আহত হয়েছে আরো ৩১ জন। ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গ্যাস ছড়িয়ে পড়ায় এলাকাটি খালি করে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

সোমবার (২৭ জানুয়ারি) অবৈধ এলপিজি গুদামে গ্যাস ভরার কাজ চলাকালীন গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি তীব্র শক্তিতে বিস্ফোরিত হয়। এতে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। অন্তত ২০টি ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়, আংশিক ক্ষতিগ্রস্ত আরও প্রায় ৭০টি ঘরবাড়ি। ঘটনাস্থলেই প্রাণ যায় এক শিশু ও দুই নারীসহ কয়েকজনের।

কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সির্ভিস। নগর পুলিশ জানিয়েছে, দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কার ট্রাকের একটি ভালভে ফুটো ছিল, যা থেকে গ্যাস বেরোচ্ছিল।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, ট্যাংকারটি মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে ট্যাঙ্কার বিস্ফোরণে পাঁচজন নিহত হন। পরে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে দুজন নারী ও একটি মেয়ে শিশু রয়েছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..