সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

করোনাভাইরাস: নতুন ‘হটস্পট’ ভারত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-২৪, | ১৭:৫৮:০৫ |

প্রতিনিয়ত রেকর্ড হারে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৬ হাজারে বেশি। দেশটিতে এনিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়ালো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ১৪৭ জন। এতে মোট মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৮৬৭ জন ।

প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন শিথিল করার পর দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড হারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন্ম শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং গতকাল শনিবার ৬ হাজার ৬৫৪ জন। এরপর আজ রবিবার নতুন রেকর্ড আক্রান্তের সংখ্যার খবর পাওয়া গেল।

ভারত কী তাহলে করোনার নতুন হটস্পট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দেশটিতে করোনায় আক্রান্তের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্ত ৪৭ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৫শ’। এনডিটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..