✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি, ১৪ জেলায় বন্ধ জ্বালানি তেল সরবরাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:২৭:১৯ |

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন খুলনার ট্যাংকলরি শ্রমিকরা।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এতে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ আছে।

কর্মবিরতির কারণে পদ্মা, মেঘনা ও যমুনা এ তিন ডিপো থেকেই তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন শ্রমিকরা।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন জানান, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি এ কর্মবিরতির ডাক দিয়েছেন।

জাকির হোসেন আরও জানান, বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আযিমকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন, সেখানেই গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেছেন। নগরের নতুন রাস্তার কাছে বিআইডিসি সড়কের কাশিপুর মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়কে এলোমেলোভাবে গাড়ি দেখে যান চলাচল বন্ধ করে দেন। এতে খালিশপুর হয়ে দৌলতপুরের দিকে কোনো গাড়ি যাতায়াত করতে পারছে না।

শ্রমিকনেতা জাকির হোসেন বলেন, ‘আমাদের সেক্রেটারি আলী আযিমের নামে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুরের মামলায় খালিশপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরা সময় বেঁধে দিয়েছি বিকেল ৫টার মধ্যে যদি তাকে ছেড়ে দেওয়া না হয় তাহলে আমরা আরও বড় কর্মসূচি দেবো।’

জানতে চাইলে খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ওই শ্রমিক নেতা এজাহারনামীয় আসামি। বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..