সর্বশেষ :
ইরানি জাহাজ আটকের জেরে ইসলামাবাদ বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা: আল জাজিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এখন দুর্বলতা : কানাডার প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানি জাহাজ আটক, নিন্দা জানাল চীন জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ইউরেনিয়াম আমাদের মাটির মতোই পবিত্র : ইসমাইল বাঘাই ফের ক্লাস্টার বোমাযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া সালমানের সিনেমায় ছিল আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র হাজার গোল থেকে আর মাত্র ৩১ ধাপ দূরে রোনালদো হাম ও হামের উপসর্গে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-০৬, | ১০:১২:০৬ |

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার(ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রবিবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী। তিনি একই আসনে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..