সর্বশেষ :
অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী ‘সাউন্ড বাইট’ থেকে ‘মোর জাম্প’- প্রথমদিনে মন্ত্রীরা যা বললেন রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে শিক্ষকতা থেকে রাজপথ, নয়া সরকারের ‘সেকেন্ড ইন কমান্ড’ হলেন মির্জা ফখরুল জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন বারের এমপি পানি সম্পদ মন্ত্রী এ্যানির বর্ণাঢ্য জীবন দেশের সর্বকনিষ্ঠ মেয়র থেকে পূর্ণমন্ত্রী খালেদা জিয়ার আহ্বানে জজের চাকরি ছেড়ে বিএনপিতে, আজ পূর্ণ মন্ত্রী বাংলাদেশে ‘মব কালচার’ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে সেনা অভিযানে ৩০ জঙ্গি নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৬, | ১০:০১:৩২ |

পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর তিন পৃথক অভিযানে অন্তত ৩০ জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আট জন। নিহতদের মধ্যে দুইজনকে ‘রিংলিডার’ (নেতৃস্থানীয়) বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালায়।

বিবৃতিতে আরও জানানো হয়, লাক্কি মারওয়ার অভিযানে ১৮ জঙ্গি নিহত ও ৬ জন আহত হয়েছেন। কারাক জেলায় আরও ৮ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান। ছবি: সংগৃহীত

সেনাবাহিনী আরও বলেছে, তৃতীয় অভিযানে গোষ্ঠীনেতাসহ ৪ জঙ্গি নিহত ও দুইজন আহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী বলেছে, দেশ থেকে জঙ্গিবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এলাকায় জঙ্গি উপস্থিতি পুরোপুরি নির্মূল করতে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

অপর দিকে, দক্ষিণ ওয়াজিরিস্তান আপারের ওমর রাঘাজাই পুলিশ পোস্ট থেকে অপহৃত চার পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...